ঢাকা নিউজ

ফ্রন্টএন্ড ডেভেলপার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন প্লাজা

ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা ‘ফ্রন্টএন্ড ডেভেলপার (রিঅ্যাক্ট)’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে পর্যন্ত চলবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে আইটি সক্ষম সেবাখাতে কাজের দক্ষতা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং তাদের সরাসরি অফিসে কাজ করতে হবে।

এই পদে নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও আগ্রহীদের ৩১ মে-র মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

ফ্রন্টএন্ড ডেভেলপার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন প্লাজা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা ‘ফ্রন্টএন্ড ডেভেলপার (রিঅ্যাক্ট)’ পদে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ মে পর্যন্ত চলবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে আইটি সক্ষম সেবাখাতে কাজের দক্ষতা থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং তাদের সরাসরি অফিসে কাজ করতে হবে।

এই পদে নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদসংখ্যা নির্ধারিত না থাকলেও আগ্রহীদের ৩১ মে-র মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ