আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর পারিবারিক সূত্র থেকে মৃত্যুর এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা মীরসরাইসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন