বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ১৬ মে পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এই পদের জন্য আবেদনকারীকে বিবিএ পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, এএমএল প্রবিধান এবং অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনায় ভালো জ্ঞান থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা এবং সফলভাবে ন্যূনতম ৬ মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর মাসিক বেতন ৪৫,০০০ টাকায় উন্নীত হবে। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের দেশের যেকোনো প্রান্তে ইস্টার্ন ব্যাংকের শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্ধারিত কোনো বয়সসীমা উল্লেখ না থাকলেও যোগ্যতার ভিত্তিতে সেরা প্রার্থীদের নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীদের ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন