ঢাকা নিউজ

শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদের সম্ভাব্য তারিখ ধরে আজ ১৩ মে সকাল থেকে প্রথম দিনের অর্থাৎ ২৩ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। সূচি অনুযায়ী, ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট, ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট এবং পর্যায়ক্রমে ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৬ ও ২৭ মে’র অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি টিকিট কিনতে পারবেন, তবে এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ডযোগ্য নয়।

টিকিট বঞ্চিতদের কথা মাথায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ঢাকা অভিমুখে দুটি বিশেষ ‘ক্যাটল ট্রেন’ চলাচল করবে।

এদিকে রেলযাত্রায় নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট বগি বা কামরা বরাদ্দ রাখতে হবে। মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ