ঢাকা নিউজ

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের ঐতিহাসিক শীর্ষ বৈঠক

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশের প্রধানদের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুপুরে তাকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০১৭ সালের পর এটিই চীনের মাটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম সফর, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠকে স্বাগতিক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় আলোচনার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই সম্মেলনের আলোচ্য সূচিতে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি নিরসন, তাইওয়ান প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আধিপত্য ও নিয়ন্ত্রণের মতো বেশ কিছু জটিল ও স্পর্শকাতর বিষয় স্থান পাচ্ছে।

তবে বর্তমান সময়ের সবচেয়ে উদ্বেগজনক ইস্যু হিসেবে ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান’ যুদ্ধ পরিস্থিতি এই বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত নিরসনে চীনের ভূমিকা এবং ওয়াশিংটনের প্রত্যাশা নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা সরাসরি কথা বলবেন। বিশ্ব রাজনীতির এই সন্ধিক্ষণে দুই নেতার এই বৈঠক ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নির্ধারণে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বেইজিং সফরকালে তার সম্মানে বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক মহলের ধারণা, এই অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান শীতল সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সফরের ওপর এখন পুরো বিশ্বের নজর রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের ঐতিহাসিক শীর্ষ বৈঠক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ