ঢাকা নিউজ

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ছবি : সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মতে, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটির নকশা নান্দনিক হওয়ায় এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় অনেক টিকটকার সেখানে ভিডিও করতে আসেন। বুধবার রাতেও দুই যুবক রেললাইনের ওপর ভিডিও ধারণ করছিলেন। এসময় দেওয়ানগঞ্জ থেকে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত যুবকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মতে, ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটির নকশা নান্দনিক হওয়ায় এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় অনেক টিকটকার সেখানে ভিডিও করতে আসেন। বুধবার রাতেও দুই যুবক রেললাইনের ওপর ভিডিও ধারণ করছিলেন। এসময় দেওয়ানগঞ্জ থেকে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহত যুবকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ