আমেরিকান মেজর লিগ সকারে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে এফসি সিনসিনাতির বিপক্ষে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন এই মহাতারকা। এক পর্যায়ে ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মাঠ ছাড়ে জয় নিয়ে।
ম্যাচের শেষ দিকে মেসির একটি শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে লেগে জালে প্রবেশ করলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এমএলএস কর্তৃপক্ষ সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করায় ৬১তম ক্যারিয়ার হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি। চলতি মৌসুমে এটি মেসির তৃতীয় ম্যাচ যেখানে তিনি সরাসরি তিনটি গোলে অবদান রেখেছেন।
টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার মিয়ামি। ২৪তম মিনিটে মেসির গোলে মিয়ামি এগিয়ে গেলেও বিরতির আগে পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকরা লিড নিলে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে আবারও মিয়ামিকে সমতায় ফেরান মেসি।
ম্যাচের শেষ ভাগে সিনসিনাতি আরও একবার এগিয়ে গেলেও মাতেও সিলভেট্টি ও জার্মান বারতেরামের গোলে ঘুরে দাঁড়ায় ইন্টার মিয়ামি। শেষ পর্যন্ত মেসির শটে আসা আত্মঘাতী গোলে ৫-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয়। পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪১১-তে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন