আগামী ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিদেশি ফুটবল সমর্থকদের জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ‘ভিসা বন্ড’ নীতি থেকে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে টুর্নামেন্ট দেখতে ইচ্ছুক সমর্থকদের আর ১৫ হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য জামানত বা বন্ড জমা দিতে হবে না।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী দেশগুলোর যেসব সমর্থক ফিফার মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য এই বন্ড নীতি স্থগিত করা হয়েছে। এর আগে অবৈধভাবে অবস্থান ঠেকানো এবং নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য এই কঠোর নিয়ম চালু করা হয়েছিল। বর্তমানে প্রায় ৫০টি দেশের ওপর এই বিধি কার্যকর থাকলেও আলজেরিয়া, আইভরি কোস্ট ও সেনেগালের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া দেশগুলোর সমর্থকরা এখন বাড়তি সুবিধা পাবেন।
ইতিমধ্যেই বিশ্বকাপের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বন্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব মোরাহ নামদার জানিয়েছেন, যারা গত ১৫ এপ্রিলের মধ্যে ‘ফিফা পাস’ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারাই মূলত এই আর্থিক সুবিধা ও ছাড় পাবেন। ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ফিফা এক বিবৃতিতে মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি জানায়, সফল ও স্মরণীয় একটি বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের সঙ্গে দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই সমঝোতা সম্ভব হয়েছে। ফিফার প্রস্তাবের ভিত্তিতেই মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই নিয়ম শিথিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন