ঢাকা নিউজ

নারায়ণগঞ্জে ডিশ অফিসে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডিশ লাইন ব্যবসা প্রতিষ্ঠানে নাছির নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে এবং পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, নাছির আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পরপরই ডিশ অফিস থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করেছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এদিকে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নারায়ণগঞ্জে ডিশ অফিসে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডিশ লাইন ব্যবসা প্রতিষ্ঠানে নাছির নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকার ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে এবং পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, নাছির আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে থাকতেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পরপরই ডিশ অফিস থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করেছে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। এদিকে এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ