ঢাকা নিউজ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

ছবি : সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল ও স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং প্রিয় নেতাকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীরা স্লোগানসহ মরদেহবাহী গাড়ির সঙ্গে মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে অবস্থান করছিলেন। অ্যাম্বুলেন্সটি মরহুমের গ্রামের বাড়ি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হওয়ার পর নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে নগরীর জিইসির দিকে চলে যান।

এর আগে অনুষ্ঠিত জানাজায় সব রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, বর্ণাঢ্য এই রাজনীতিবিদ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী ওনাকে সব সময় স্মরণে রাখবেন।

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হকও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরোপকারী এবং সর্বস্তরের মানুষের মুরুব্বি ছিলেন। চট্টগ্রামের জন্য রাখা তার অবদানের কথা উল্লেখ করে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল ও স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়ার সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং প্রিয় নেতাকে স্মরণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীরা স্লোগানসহ মরদেহবাহী গাড়ির সঙ্গে মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে অবস্থান করছিলেন। অ্যাম্বুলেন্সটি মরহুমের গ্রামের বাড়ি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হওয়ার পর নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে নগরীর জিইসির দিকে চলে যান।

এর আগে অনুষ্ঠিত জানাজায় সব রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, বর্ণাঢ্য এই রাজনীতিবিদ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী ওনাকে সব সময় স্মরণে রাখবেন।

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হকও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরোপকারী এবং সর্বস্তরের মানুষের মুরুব্বি ছিলেন। চট্টগ্রামের জন্য রাখা তার অবদানের কথা উল্লেখ করে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ