কুমিল্লার সদর দক্ষিণে শিশুদের চিৎকার এবং স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে সৃষ্ট তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ফয়সাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফয়সাল ও অভিযুক্ত ঘাতক মোরশেদ (৪০) ওই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদের স্ত্রী একটি কারখানায় নাইট শিফটে কাজ শেষে সকালে বাড়িতে ঘুমাচ্ছিলেন। বাড়ির পাশে শিশুদের হই-হুল্লোড়ে তার ঘুমের ব্যাঘাত ঘটছে বলে মোরশেদ শিশুদের বকাবকি করেন। ছোট ভাই ফয়সাল এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুপুরে পুনরায় কথা কাটাকাটির সময় মোরশেদ তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ফয়সালকে আঘাত করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক মোরশেদকে আটক করে হেফাজতে নিয়েছে। সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে মোরশেদ পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত ফয়সালের পরিবার শোক কাটিয়ে উঠে আনুষ্ঠানিক এজাহার দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। একটি সাধারণ পারিবারিক বিবাদ থেকে আপন ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন