ঢাকা নিউজ

দশ বছরের সংগ্রাম শেষে হজে যাচ্ছেন সাফদার খান

ছবি : সংগৃহীত

ইসলামাবাদের হজ ক্যাম্পে ৬৬ বছর বয়সী বৃদ্ধ সাফদার খানের চোখে-মুখে এখন দীর্ঘ প্রতীক্ষার অবসানের প্রশান্তি। টানা ১০ বছরের ব্যর্থ চেষ্টা, করোনা মহামারির প্রতিবন্ধকতা, আর্থিক অনটন এবং প্রিয় স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে অবশেষে এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছেন তিনি। পাকিস্তান সরকারের হজ কোটায় নির্বাচিত হওয়া সর্বশেষ হজযাত্রী হিসেবে তার এই স্বপ্নযাত্রা শুরু হতে যাচ্ছে।

রাওয়ালপিন্ডির বাসিন্দা সাফদার খান ২০১৬ সাল থেকেই নিয়মিত হজের আবেদন করে আসছিলেন। ২০১৯ সালে দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগ পেলেও করোনা মহামারির কারণে সৌদি আরব হজযাত্রীর সংখ্যা সীমিত করে দেওয়ায় তার যাত্রা থমকে যায়। সেই সময় পাকিস্তান সরকার তাকে টাকা ফেরত দিতে বাধ্য হয় এবং পরিস্থিতির কারণে তার বহু বছরের লালিত স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে।

পরবর্তী সময়ে জীবনসঙ্গিনীকে হারানো এবং চাকরি থেকে অবসর নেওয়ার পর তীব্র আর্থিক সংকটে পড়েন তিনি। এ বছর আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ১২ লাখ রুপি জোগাড় করতে না পেরে প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। তবে হাল না ছেড়ে বিশেষ হার্ডশিপ কোটায় পুনরায় আবেদন করলে শেষ মুহূর্তে তার আবেদন গৃহীত হয় এবং নাটকীয়ভাবে ইসলামাবাদ থেকেই তার আসন নিশ্চিত করা হয়।

অতীতের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে সাফদার খান জানান, বারবার লটারিতে নাম না আসা এবং আর্থিক সংকট তাকে বাধা দিলেও শেষ পর্যন্ত ভাই, বন্ধু ও আত্মীয়স্বজনদের সহযোগিতায় টাকার ব্যবস্থা হয়েছে। দীর্ঘ এক দশকের সংগ্রামের পর আল্লাহর ডাকে সাড়া দিতে পেরে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মতে, দেরিতে হলেও এই পবিত্র ইবাদত পালনের তৌফিক পাওয়া তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

দশ বছরের সংগ্রাম শেষে হজে যাচ্ছেন সাফদার খান

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ