ঢাকা নিউজ

কারিনার মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসিফ মাহমুদ তার পোস্টে আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সারের সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দমনমূলক সময়েও গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং তার এই সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কারিনা কায়সার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার বেহেশত নসিবের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

কারিনার মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য অপূরণীয় ক্ষতি: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।

আসিফ মাহমুদ তার পোস্টে আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সারের সক্রিয় অংশগ্রহণ এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দমনমূলক সময়েও গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং তার এই সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কারিনা কায়সার। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং তার বেহেশত নসিবের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ