যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদোলরহিম মুসাভির হাতে লেখা শেষ বার্তা প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শনিবার (১৬ মে) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নিহত হওয়ার আগে গত ২৮ ফেব্রুয়ারি তিনি এই বার্তাটি লিখেছিলেন।
প্রকাশিত বার্তায় পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে তিনি লিখেছেন, পৃথিবী একটি খারাপ জিনিস, কারণ পুরো পৃথিবী অর্জন করলেও আসলে কিছুই অর্জন করা হয় না; আবার এটাই পৃথিবীর ভালো দিক যে সবকিছু হারিয়ে ফেললেও আসলে কিছুই হারাতে হয় না। তাসনিমের পক্ষ থেকে এই বার্তাকে ইরানে মুসাভির শেষ দার্শনিক ও আবেগঘন বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন