ঢাকা নিউজ

স্বর্ণের পর এবার দেশের বাজারে কমল রুপার দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর এবার রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভরিতে ১১৭ টাকা কমানো হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা করা হয়েছে। এর আগে সবশেষ গত ৭ মে দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের দেওয়া তথ্যমতে, এর মধ্যে ২১ বার রুপার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ১৮ বার দাম কমানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

স্বর্ণের পর এবার দেশের বাজারে কমল রুপার দাম

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের দাম কমার পর এবার রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি রুপার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভরিতে ১১৭ টাকা কমানো হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা করা হয়েছে। এর আগে সবশেষ গত ৭ মে দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের দেওয়া তথ্যমতে, এর মধ্যে ২১ বার রুপার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ১৮ বার দাম কমানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ