ঢাকা নিউজ

ট্রাম্পের উঁকি দেওয়া ভাইরাল নোটবুকটি আসলে কার?

ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নোটবুকে উঁকি দেওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম, ট্রল ও তুমুল আলোচনা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতিতে তার আসনের সামনে রাখা একটি ফোল্ডারে ট্রাম্প ঝুঁকে তাকাচ্ছেন, যা দেখে অনেকেই দাবি করেন ট্রাম্প জিনপিংয়ের ব্যক্তিগত ডায়েরি বা ফাইল দেখার চেষ্টা করছেন। গত ১৪ মে বেইজিংয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক চলাকালীন ধারণ করা কয়েক সেকেন্ডের এই দৃশ্যটি মুহূর্তে অনলাইনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেকেই এই ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন যে ট্রাম্প মান্দারিন ভাষা শেখার চেষ্টা করছেন, আবার কেউ কেউ একে অসম্মানজনক আচরণ বলে সমালোচনাও করেন। তবে পরবর্তীতে অনেক ব্যবহারকারী পুরো ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে জানান যে ভিডিওটি কেটে ছড়ানো হয়েছে এবং ফোল্ডারটি আসলে ট্রাম্পেরই ছিল। পুরো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে সেখানে যুক্তরাষ্ট্রের সরকারি সিলমোহরও দেখতে পাওয়ার কথা উল্লেখ করেন তারা।

পরবর্তীতে মার্কিন গণমাধ্যম নিউজ উইক এবং ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আইভেরিফাই ঘটনার সত্যতা যাচাই করে জানায়, ট্রাম্পের গোপনে শি জিনপিংয়ের নোটবুকে উঁকি দেওয়ার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত নৈশভোজ ও বৈঠক শেষে শি জিনপিং আসন থেকে উঠে যাওয়ার সময় ট্রাম্প নিজের ফোল্ডারের দিকেই ঝুঁকে তাকিয়েছিলেন, যার ওপর মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক সিলমোহর স্পষ্ট ছিল। ফলে ভাইরাল হওয়া অংশটি প্রসঙ্গ ছাড়া কেটে অনলাইনে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

ট্রাম্পের উঁকি দেওয়া ভাইরাল নোটবুকটি আসলে কার?

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ