ফরিদপুরের ভাঙ্গায় সোনিয়া বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার কালামৃর্ধা ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া বেগম ওই গ্রামের প্রবাসী রিপন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান সোনিয়া। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেন। সকাল হয়ে গেলেও সোনিয়া ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন