ফ্যামিলি কার্ড বিতরণ এবং একাধিক খাল পুনঃখননসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা দেন।
প্রধানমন্ত্রীর আজকের বিস্তারিত সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি প্রথমে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় যোগ দেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় পৌঁছে ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শাহরাস্তির কর্মসূচি শেষে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুরের এসব কর্মসূচি শেষে দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে তাঁর সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে। বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবশেষে, বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে চাঁদপুরের সার্কিট হাউস থেকে ফিরতি যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন