ঢাকা নিউজ

জুলাইয়ের রক্তে দেশের গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

গত ১৭ বছর দেশ স্বৈরাচারের কবলে ছিল এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে দেশের জনগণের কোনো ভোটের অধিকার ছিল না, সরকারের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দেওয়া হতো এবং দেশে হত্যা ও গুমের পাশাপাশি অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে এবং ক্ষমতা গ্রহণের মাত্র ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া জনগণের প্রাণের দাবি বিবেচনা করে কুমিল্লা বিভাগ ঘোষণা এবং কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি।

দেশ পুনর্গঠনের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, বেকার সমস্যা দূর করার পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে এগিয়ে আসতে হবে। জনগণই দেশের আসল মালিক এবং তারাই বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

জুলাইয়ের রক্তে দেশের গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ