পাকিস্তানে জিলহজ মাসের পবিত্র চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার (১৭ মে) পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি ‘রুয়েতে হিলাল’ আনুষ্ঠানিক বৈঠক শেষে এই ঘোষণা দেয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, করাচিতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রধান বৈঠকটি অনুষ্ঠিত হয়। একই সময়ে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও আঞ্চলিক কমিটিগুলো বৈঠকে বসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুয়েতে হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খাবির আজাদ জানান, দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার ছিল এবং করাচিসহ সিন্ধুর বিভিন্ন শহর, মারদান, রাওয়ালপিন্ডি ও পেশোয়ার থেকে চাঁদ দেখার নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ শুরু হবে ১৮ মে (সোমবার) এবং ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।
এর আগে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা 'সুপারকো' (SUPARCO) পূর্বাভাস দিয়েছিল যে, ১৭ মে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে এবং সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় ১৮ ঘণ্টা ৩০ মিনিট হওয়ায় ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত অনুকূল ছিল। জ্যোতির্বৈজ্ঞানিক সেই হিসাবের সঙ্গে মিল রেখেই দেশটিতে জিলহজ মাস ও ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন