ঢাকা নিউজ

ইসরাইলে মার্কিন কার্গো বিমান ও সামরিক সরঞ্জামের বড় বহর

ছবি : সংগৃহীত

জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে এসে পৌঁছেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।

এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি ধরনের অস্ত্র এবং কতগুলো যুদ্ধবিমান এসেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য চ্যানেল ১৩ প্রকাশ করেনি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছে। মন্ত্রণালয়ের দাবি, এই যুদ্ধসরঞ্জামগুলো মূলত ইসরাইলি সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ আরও জোরদার করার কাজে ব্যবহৃত হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধ আবারও শুরু হতে পারে—এমনটি ধরে নিয়েই তেহরানও তাদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৮ মে ২০২৬

ইসরাইলে মার্কিন কার্গো বিমান ও সামরিক সরঞ্জামের বড় বহর

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে এসে পৌঁছেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।

এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি ধরনের অস্ত্র এবং কতগুলো যুদ্ধবিমান এসেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য চ্যানেল ১৩ প্রকাশ করেনি।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান ইতিমধ্যে দেশটিতে পৌঁছেছে। মন্ত্রণালয়ের দাবি, এই যুদ্ধসরঞ্জামগুলো মূলত ইসরাইলি সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ আরও জোরদার করার কাজে ব্যবহৃত হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধ আবারও শুরু হতে পারে—এমনটি ধরে নিয়েই তেহরানও তাদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ