ঢাকা নিউজ

ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত করলেন মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত করেছে তেহরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ইচ্ছা ও অনুমতিক্রমেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ঘালিবাফকে চীনের বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য মোজতবা খামেনির কাছে সুপারিশ করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং গতকাল রোববার (১৭ মে) সেই সুপারিশে অনুমোদন দিয়েছেন মোজতবা।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে চীন বিষয়ক যাবতীয় ইস্যুতে ইরানের সরকারের প্রতিনিধি এবং সমন্বয়কের ভূমিকায় থাকবেন ঘালিবাফ। নতুন পদে ঘালিবাফের যে দায়িত্বভার এবং কর্তৃত্ব থাকবে, তা অতীতে চীনে নিযুক্ত ইরানের যে কোনো রাষ্ট্রদূতের চেয়ে অনেক বেশি। তবে চীন বিষয়ক বিশেষ দূত হওয়ার পর তিনি ইরানের পার্লামেন্টের স্পিকারের দায়িত্বও পালন করবেন কি-না, কিংবা স্পিকারের পদ ছেড়ে দিলে তার উত্তরসূরী কে হবেন— সে সম্পর্কে তাসনিম নিউজের প্রতিবেদনে কোনো উল্লেখ নেই।

উল্লেখ্য, ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক ব্রিগেডিয়ার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বর্তমানে দেশটির অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ। ইরানের রাজনীতির রক্ষণশীল বলয়ভুক্ত ঘালিবাফ ২০২৩ সাল থেকে পার্লামেন্টের ২৩তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে ১১ এপ্রিল পাকিস্তানে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন এই মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত করলেন মোজতবা খামেনি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ