ঢাকা নিউজ

ফরিদপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

ফরিদপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
ছবি : সংগৃহীত

ফরিদপুর জেলা কারাগারে শাহ আলম (৪৮) নামের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন এবং তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন এবং তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফরিদপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ফরিদপুর জেলা কারাগারে শাহ আলম (৪৮) নামের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃত শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন এবং তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন এবং তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ