ঢাকা নিউজ

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে দুদু হোসেন (২৩) নামের এক যুবককে ফিল্মি কায়দায় তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুদু হোসেন উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হাউসপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে অন্তরের একটি ভ্যান চুরি হয়। আলমডাঙ্গা অঞ্চলে চুরি হওয়া ভ্যান ও মোটরসাইকেল সাধারণত কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় বিক্রি হয়—এমন দাবির সূত্র ধরে অন্তর কয়েকজন সঙ্গী নিয়ে পোড়াদহে ভ্যানের খোঁজে যান। অভিযোগ উঠেছে, সেখানে অন্তরদের উপস্থিতি টের পেয়ে দুদু হোসেন একটি ভ্যান নিয়ে পালিয়ে যান এবং এরপর থেকেই তারা তাকে খুঁজতে থাকেন। রোববার সকালে সুমন, আশিক, বায়েজিদ, রফিক ও শাকিলসহ কয়েকজন সঙ্গীকে নিয়ে অন্তর দুদুর বাড়িতে গিয়ে তার মাকে হুমকি দিয়ে বলেন, যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে।

স্থানীয়দের অভিযোগ, রোববার রাত ৯টার দিকে সংঘবদ্ধ চক্রটি দুদুকে কুমার নদের আসাননগর ঘাট এলাকা থেকে জোরপূর্বক তুলে হাউসপুর ঈদগাহ মাঠে নিয়ে যায় এবং সেখানে তাকে ঘিরে নির্মম মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গার আনন্দধামের শরিফুল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা লাশ হাউসপুর বটতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।

এই নৃশংস ঘটনার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং যেকোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হতে হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ