পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী নাসির সিকদার। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূ মরিয়ম বেগম মাত্র আটদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। বাড়ি আসার পর থেকেই স্বামী নাসির সিকদার টাকার জন্য তাকে অনবরত চাপ দিতে থাকে। রোববার বিকালেও টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে মরিয়মকে মারধর করে নাসির। পরে ছেলে ও এলাকার লোকজন এসে পরিস্থিতি থামালেও রাতে ঘরে কেউ না থাকার সুযোগে গৃহবধূকে হত্যা করে পালিয়ে যান অভিযুক্ত স্বামী।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে ইতিমধ্যে আলামত সংগ্রহ করেছেন। তাদের তদন্ত কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
এদিকে রোববার বিকালে কলাপাড়ার রাবনাবাদ নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের আরেক তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য এই লাশটিও পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন