ঢাকা নিউজ

ইরানের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে এবং আলোচনার সুযোগ দিতেই তেহরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতারা ট্রাম্পকে মঙ্গলবারের (১৯ মে) নির্ধারিত সামরিক হামলা পিছিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাতেও প্রস্তুত রয়েছে।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একে ইতিবাচক অগ্রগতি উল্লেখ করে বলেন, তাদের মধ্যে সমাধানে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যদি বোমা হামলা ছাড়াই বিষয়টির সমাধান করা যায়, তবে তিনি খুবই খুশি হবেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা শুরু করলে পালটা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরবর্তীতে এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে রাজি হয়, যা মাঝেমধ্যে বিচ্ছিন্ন হামলা সত্ত্বেও মোটামুটি বহাল রয়েছে। তবে আলোচনা অচলাবস্থায় থাকায় ট্রাম্প বারবার হামলার হুমকি দেওয়ায় উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে; কারণ তাদের আশঙ্কা, নতুন করে হামলা হলে ইরান আবারও প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাতে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ইরানের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ