ঢাকা নিউজ

‘ভারতের মানচিত্র বদলে যাবে’ —পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

খাজা আসিফ দাবি করেন, “গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।” উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পালটা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, সেই অভিযানে তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি রাফালসহ আটটি ভারতীয় যুদ্ধবিমান এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। পরবর্তীতে প্রায় ৮৭ ঘণ্টার তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংঘাতের পর একটি জাতি হিসেবে ভারত মনে করছে তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও দেশটি এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করলেও এখন আর আগের মতো সম্পর্ক নেই। অন্যদিকে পাকিস্তান এই অঞ্চলে একটি ‘সম্মানজনক অবস্থান’ অর্জন করেছে যা ভারতের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ভারত ও ইসরাইলের মধ্যে পাকিস্তানবিরোধী কোনো সমন্বয় আছে কি না— এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, ইসরাইল চায় না এই অঞ্চলে তাদের মিত্র ভারতের চেয়ে শক্তিশালী আর কোনো দেশ উঠে আসুক, তাই কৌশলগতভাবে ভারত ও ইসরাইলের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মিল থাকা স্বাভাবিক।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

‘ভারতের মানচিত্র বদলে যাবে’ —পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ