ঢাকা নিউজ

ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ভোলার সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলো—

  • পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে মো. তাকরিম (১৬ মাস)

  • আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে আজমাইন (৪)

  • ভেলুমিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. দুলালের মেয়ে তাসফিয়া (১৮ মাস)

নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে তিন শিশুকেই নিজ নিজ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভোলার সদর উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহত শিশুরা হলো—

  • পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে মো. তাকরিম (১৬ মাস)

  • আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে আজমাইন (৪)

  • ভেলুমিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. দুলালের মেয়ে তাসফিয়া (১৮ মাস)

নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে শিশুরা বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে তিন শিশুকেই নিজ নিজ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ