সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে দারুণ ট্রেন্ডিংয়ে থাকা ‘রাগ করলা?’ ডায়লগটিকে এবার জনসচেতনতামূলক কাজে ব্যবহার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। জনসাধারণকে সচেতন করতে তারা এই ভাইরাল ট্রেন্ডের আশ্রয় নিয়েছে।
সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে। সেখানে লেখা হয়, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ এবং ঠিক এর পরের লাইনেই যোগ করা হয়, ‘রাগ করলা?’। সমসাময়িক মিম ও ট্রেন্ডকে কাজে লাগিয়ে ডিএসসিসির এমন ব্যতিক্রমী ও রসাত্মক উপায়ে সচেতনতা তৈরির চেষ্টা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
মূলত একটি ভাইরাল ভিডিওর কল্যাণেই এই ‘রাগ করলা?’ ডায়লগটি নেটিজেনদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। গত রোববার (১৭ মে) ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তার পাশে এক যুবককে দাঁড় করিয়ে এক গণক কিছু কথা বলছিলেন এবং তার প্রতিটি বাক্যের শেষেই জিজ্ঞেস করছিলেন, ‘রাগ করলা?’।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নিয়ে ফেসবুকে একের পর এক মিম তৈরি হতে থাকে, যেখানে নেটিজেনরা মজার ছলে এই গণকের চরিত্রটিকে নিজ নিজ অফিসের বস কিংবা শিক্ষকের সঙ্গে তুলনা করছেন। আর এই জনপ্রিয় মেমেটিক ট্রেন্ডকে পরিবেশ সুরক্ষায় ও খালে ময়লা ফেলা বন্ধের আহ্বানে দারুণভাবে কাজে লাগালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন