ঢাকা নিউজ

মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে একাধিকবার কঠোর বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি দাবি করেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের ‘চিড়বিড়ানি’ বা অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। তিনি সাফ জানিয়ে দেন যে, সীমান্ত সুরক্ষিত করে অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং ইতোমধ্যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাতিল করা হয়েছে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই তিনি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়ার ঘোষণা করেছিলেন।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত রোববার কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪০ জনকে গ্রেফতারের তথ্য উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, গুন্ডামি বা সিন্ডিকেটরাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং রাজ্য সরকারের নীতি হবে ‘জিরো টলারেন্স’। আসানসোলের পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, যারা এই ক্ষতি করেছে তাদের গ্রেফতার করে ‘২০০ শতাংশ উসুল’ বা ক্ষতিপূরণ আদায় করা হবে।

একই দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্যে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়ে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তোষণের রাজনীতি বন্ধের ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভাতার পেছনে যে অর্থ ব্যয় হতো তা এখন থেকে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে দেওয়া হবে, যাতে সব ধর্মের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।

অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথের প্রত্যেকটিতে মমতা হেরেছেন এবং রাজ্যের মানুষ তাকে দরজা দেখিয়ে দেওয়ায় তার রাজনৈতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে। একই সঙ্গে তিনি অভিষেক ব্যানার্জিসহ চারজন সুনির্দিষ্ট ব্যক্তির একাধিক সম্পত্তির সন্ধান মেলার কথা উল্লেখ করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে এই দুর্নীতিবাজদের কারাগারে পাঠানোর কাজ করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য দ্রুতই একটি হেল্পলাইন নম্বর চালু করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ