ঢাকা নিউজ

‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ মন্তব্য অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের

ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ ট্রাম্পের চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করা হলিউড অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান মার্কিন রাজনীতি ও সমাজব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কানের মঞ্চে সেই সিনেমাটি প্রিমিয়ার হওয়ার দুই বছর পর, নিজের নতুন সিনেমা ‘ফিওর্ড’ (Fjord)-এর সংবাদ সম্মেলনে এসে তিনি স্পষ্ট ভাষায় জানান, আমেরিকা বর্তমানে ‘সত্যিই এক চরম শোচনীয় অবস্থায়’ রয়েছে।

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে ‘দ্য অ্যাপ্রেন্টিস’ মুক্তি পাওয়া এবং বর্তমানে ট্রাম্প এক বছরেরও বেশি সময় ধরে আবারও আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন থাকার বিষয়ে জানতে চাইলে স্ট্যান গম্ভীর কণ্ঠে বলেন, ‘এটা মোটেও হাসির কোনো বিষয় নয়। আমার মনে হয় আমরা খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’ তিনি চারপাশের গণমাধ্যমের একচেটিয়াকরণ, সেন্সরশিপ, প্রতিনিয়ত হুমকি এবং অন্তহীন তথাকথিত আইনি মামলার পাহাড়ের কথা উল্লেখ করে আমেরিকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি আরও জানান, ২০২৪ সালে কান উৎসবে প্রিমিয়ারের আগে পরিচালক আলী আব্বাসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমাটির মুক্তি আটকে দেওয়ার সবরকম চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং উৎসব শুরুর মাত্র তিন দিন আগেও তারা এর প্রদর্শনী নিয়ে নিশ্চিত ছিলেন না।

রাজনৈতিক বিতর্কের পাশাপাশি পেশাগত দিক থেকে কান উৎসবে এক অবিস্মরণীয় রাত পার করেছেন সেবাস্টিয়ান স্ট্যান। সোমবার (১৮ মে) রাতে তার অভিনীত নতুন সিনেমা ‘ফিওর্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে টানা ১০ মিনিট করতালি দিয়ে সিনেমাটিকে অভিবাদন জানান। রোমানিয়ান খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউ পরিচালিত এই হৃদয়স্পর্শী পারিবারিক ছবিটিতে সেবাস্টিয়ান স্ট্যান এবং রেনাটে রেইনসভে এক দম্পতির চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমার গল্পটি গড়ে উঠেছে কড়া ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী এক রোমানিয়ান-নরওয়েজিয়ান পরিবারকে নিয়ে, যারা নরওয়ের একটি ছোট গ্রামে স্থানান্তরিত হয়। কিন্তু স্কুলে পড়াশোনা করা তাদের মেয়ের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার পর, নরওয়ের শিশু সুরক্ষা দপ্তর তাদের পাঁচ সন্তানকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং শুরু হয় এক টানটান আইনি ও মানসিক লড়াই। চলচ্চিত্র সমালোচকদের মতে, এই সিনেমাটি এবারের কানের সর্বোচ্চ পুরস্কার ‘পাম দ’অর’ জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ মন্তব্য অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ