রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে এক নজিরবিহীন সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার শরীর থেকে প্রায় ১০ কেজি ওজনের একটি টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। সোমবার (১৮ মে) হাসপাতালের সার্জারি বিভাগে এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এর আগে এই হাসপাতালে এত বড় ও জটিল অস্ত্রোপচারের কোনো নজির ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৬নং বালুখালী ইউনিয়নের কাবুক্যাপাড়ার বাসিন্দা চন্দ্ররেখা চাকমা (৭০) গত ১৩ মে টিউমারজনিত সমস্যা নিয়ে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হন। জগদীশ ত্রিপুরার স্ত্রী চন্দ্ররেখা বয়সের কারণে দীর্ঘদিন এই টিউমার নিয়ে শয্যাশায়ী ছিলেন এবং তার পরিবারও বেশ দুশ্চিন্তায় ছিল। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তারা এই হাসপাতালের সার্জারি বিভাগের ওপর ভরসা রাখেন। চিকিৎসকেরা সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার অত্যন্ত সময়সাপেক্ষ এই সার্জারিটি সফলভাবে সম্পন্ন করেন এবং রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুহাম্মদ শওকত আকবর খান জানান, হাসপাতালে নিয়োজিত জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আবদুল্লাহ আল মামুন এবং ডা. সাগর নন্দীসহ তাদের পুরো টিমের সদস্যরা এই অপারেশনটি সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এই সফলতার জন্য পুরো অপারেশন টিমকে কৃতিত্ব দিয়ে বলেন, এই ধরনের সফল উদ্যোগ চিকিৎসা সেবাপ্রত্যাশীদের মাঝে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের প্রতি আস্থা ও বিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন