ঢাকা নিউজ

হাটের বাইরে পশু রাখলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না উল্লেখ করে তিনি জানান, পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণের মেশিন থাকবে। একই সঙ্গে ঈদের এই সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

আজ ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। সভায় তিনি সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান।

উক্ত সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী সংস্থা, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

হাটের বাইরে পশু রাখলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ