২০২৬ সালের হজকে সামনে রেখে আরাফার ময়দান থেকে প্রচারিত হজের মূল খুতবা বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচারের ব্যবস্থা করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ঐতিহাসিক খুতবা বিশ্বব্যাপী লাইভ প্রচার করা হবে। দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে শায়খ আবদুর রহমান আস-সুদাইস এই ঘোষণা দেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ময়দানের ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি। প্রযুক্তির উৎকর্ষের ফলে মক্কা বা আরাফার ময়দানে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে থাকা বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে এই খুতবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের কোটি কোটি মানুষের কাছে হজের বার্তা নিজস্ব ভাষায় পৌঁছে দিতে প্রেসিডেন্সি যে ৩৫টি ভাষা অনুমোদন করেছে, তার মধ্যে অন্যতম হলো বাংলা। এছাড়া তালিকায় রয়েছে ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান ভাষা।
এই উদ্যোগের ফলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবা সরাসরি নিজেদের ভাষায় দেখতে ও শুনতে পারবেন। এর মাধ্যমে হজের শিক্ষা, দিকনির্দেশনা ও ইসলামের সার্বজনীন বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। হজের খুতবা বহু ভাষায় সম্প্রচারের এই পদক্ষেপ বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, বোঝাপড়া ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের জন্য এটি খুতবা সরাসরি উপলব্ধি করার এক অনন্য সুযোগ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন