ঢাকা নিউজ

ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে মাহদী আমিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়কমন্ত্রী অ্যালেক্স নরিসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া অভিবাসন সহযোগিতা ও ‘মেধা বিনিময়ে’ স্বচ্ছ সংলাপের গুরুত্ব, বাংলাদেশি পেশাজীবীদের জন্য যুক্তরাজ্যে নির্দিষ্ট সময়ের কর্মসংস্থান এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক অভিবাসন কাঠামোর অধীনে পারস্পরিক সুবিধাপ্রাপ্ত ক্ষেত্রগুলো নিয়ে উভয় পক্ষ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বর্তমানে চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি লন্ডনে আয়োজিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ অংশ নিয়েছেন, যেখানে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষা বিষয়ক মন্ত্রী ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানরা সমবেত হয়েছেন।

ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার রূপান্তরকে লক্ষ্য ধরে আয়োজিত এই বৈশ্বিক সমাবেশে অংশগ্রহণ বিষয়ে মাহদী আমিন তার অভিজ্ঞতা তুলে ধরেন, যা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তাদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করেছে। মাহদী আমিন বাংলাদেশ থেকে এই মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ব্রিটিশ হাই কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেখানে তিনি উল্লেখ করেন, ফোরামে প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হচ্ছে, যার লক্ষ্য শিক্ষক ও শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তোলা। শিক্ষার্থীদের সঠিক দক্ষতা অর্জনে সহায়তা করা, তাদের বিশ্ব নাগরিক হিসেবে প্রস্তুত করা এবং উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের পরবর্তী প্রজন্মের মশালবাহক হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করার কথা জানান তিনি।

উপদেষ্টা মাহদী আমিন আরও বলেন, এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে বৈশ্বিক সর্বোত্তম অনুশীলন এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাচ্ছে। তারা এই অভিজ্ঞতা থেকে উৎসাহ নিয়ে দেশে ফিরতে চান, যাতে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের শিক্ষাব্যবস্থা বৈশ্বিক মূল্যবোধ এবং নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে ও শিক্ষার্থীরা ক্ষমতায়িত হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে মাহদী আমিনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ