ঢাকা নিউজ

ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত অবস্থায় রয়েছে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এমন এক ‘বর্ডারলাইনে’ বা অনিশ্চিত অবস্থায় আছে, যেখানে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সমঝোতা হবে, নয়তো আবারও ইরানের ওপর হামলা শুরু হতে পারে। ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, পরিস্থিতি এখন একেবারে ‘বর্ডারলাইনে’ আছে। আমরা যদি সন্তোষজনক জবাব না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের এমন জবাব চাই, যা শতভাগ সন্তোষজনক হবে।

ট্রাম্পের ভাষ্য, ইরান যদি সমঝোতায় আসে, তাহলে ‘অনেক সময়, শক্তি ও প্রাণহানি’ বাঁচানো সম্ভব হবে। এই চুক্তি খুব দ্রুত, এমনকি কয়েক দিনের মধ্যেও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে আবার হামলা চালানোর নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। তবে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে গত মঙ্গলবারের পরিকল্পিত হামলা স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইরানের সঙ্গে আলোচনা অনিশ্চিত অবস্থায় রয়েছে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এমন এক ‘বর্ডারলাইনে’ বা অনিশ্চিত অবস্থায় আছে, যেখানে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সমঝোতা হবে, নয়তো আবারও ইরানের ওপর হামলা শুরু হতে পারে। ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, পরিস্থিতি এখন একেবারে ‘বর্ডারলাইনে’ আছে। আমরা যদি সন্তোষজনক জবাব না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের এমন জবাব চাই, যা শতভাগ সন্তোষজনক হবে।

ট্রাম্পের ভাষ্য, ইরান যদি সমঝোতায় আসে, তাহলে ‘অনেক সময়, শক্তি ও প্রাণহানি’ বাঁচানো সম্ভব হবে। এই চুক্তি খুব দ্রুত, এমনকি কয়েক দিনের মধ্যেও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের বিরুদ্ধে আবার হামলা চালানোর নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। তবে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে গত মঙ্গলবারের পরিকল্পিত হামলা স্থগিত করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ