ঢাকা নিউজ

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী। তিনি জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে।

ইতিমধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে লাইন সচল করতে উদ্ধার কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী। তিনি জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন খুলনা থেকে ছেড়ে আসে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে।

ইতিমধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে লাইন সচল করতে উদ্ধার কার্যক্রম চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ