ঢাকা নিউজ

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় না জামায়াত-এনসিপি: রাশেদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শরিয়া আইনের রাজনীতি করেও তারা মূলত শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও তিনি দাবি করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা এবং তারা ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ উল্লেখ করে তিনি জানান, আজকে আইনমন্ত্রীও ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, এখন অনেকেই প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইনের দাবি করছেন এবং জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে, এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায় কি না, তা নিয়ে তাদের বিবৃতি বা সাংবাদিক সম্মেলন করে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। এই বিষয়ে সবাই একমত বা কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা দাবি করেন, তারাও আসলে প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না, অথচ সব দোষ বিএনপির ওপর চাপানো হচ্ছে। শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা কখনোই ইসলামিক দল হতে পারে না বলে ফেসবুক পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় না জামায়াত-এনসিপি: রাশেদ

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর নিক্ষেপ করে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। শরিয়া আইনের রাজনীতি করেও তারা মূলত শরিয়া আইন থেকে দূরে থাকতে চায় বলেও তিনি দাবি করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামি গ্রেফতার করা এবং তারা ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছে। বাকিটা আইন মন্ত্রণালয়ের কাজ উল্লেখ করে তিনি জানান, আজকে আইনমন্ত্রীও ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, এখন অনেকেই প্রকাশ্যে ধর্ষণের শাস্তির আইনের দাবি করছেন এবং জনগণ চাইলে একটি রাষ্ট্রে সব হতে পারে, এমনকি শরিয়া আইনেও ধর্ষকের শাস্তি হতে পারে। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর চায় কি না, তা নিয়ে তাদের বিবৃতি বা সাংবাদিক সম্মেলন করে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। এই বিষয়ে সবাই একমত বা কনসেনসাসে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এই নেতা দাবি করেন, তারাও আসলে প্রকাশ্যে বা পাথর মেরে ধর্ষকের মৃত্যুদণ্ড চায় না, অথচ সব দোষ বিএনপির ওপর চাপানো হচ্ছে। শরিয়া আইনের রাজনীতি করেও যারা শরিয়া আইন থেকে দূরে থাকতে চায়, তারা কখনোই ইসলামিক দল হতে পারে না বলে ফেসবুক পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ