ঢাকা নিউজ

ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এই সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরের সূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় তিনি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পরবর্তীতে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

একই দিন বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী এই নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসার পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। এই সফরে তিনি ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সফরের সূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় তিনি ত্রিশালে একটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। পরবর্তীতে বেলা ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

একই দিন বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ত্রিশালে অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। তিন দিনব্যাপী এই নজরুল জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে মেলা বসার পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ