ঢাকা নিউজ

হরমুজ সংকটে বৈশ্বিক তেলবাজার ‘রেড জোনে’ যাওয়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত

আগামী জুলাই বা আগস্ট মাসের মধ্যে বৈশ্বিক তেলবাজার ‘রেড জোনে’ প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল। মধ্যপ্রাচ্য থেকে নতুন তেল রপ্তানি কমে যাওয়া এবং একই সাথে গ্রীষ্মকালীন চাহিদা বাড়ার কারণে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে বলে তিনি জানান।

আইইএ প্রধান উল্লেখ করেছেন যে, এই সংকট থেকে উত্তরণের প্রধান সমাধান হলো হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া। বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সংস্থাটি জানায়, চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় গত মার্চের শুরুতে আইইএ সদস্য দেশগুলোর জরুরি মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই তেলের মজুদ এখন দ্রুত কমে আসছে বলে ফাতিহ বিরোল সতর্কবার্তা দেন।

বাজারের এই অস্থির পরিস্থিতিতে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজন হলে আবারও সদস্য দেশগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে তেল মজুদ ছাড়ার উদ্যোগ নেওয়া হতে পারে বলে তিনি আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬

হরমুজ সংকটে বৈশ্বিক তেলবাজার ‘রেড জোনে’ যাওয়ার আশঙ্কা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

আগামী জুলাই বা আগস্ট মাসের মধ্যে বৈশ্বিক তেলবাজার ‘রেড জোনে’ প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল। মধ্যপ্রাচ্য থেকে নতুন তেল রপ্তানি কমে যাওয়া এবং একই সাথে গ্রীষ্মকালীন চাহিদা বাড়ার কারণে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে বলে তিনি জানান।

আইইএ প্রধান উল্লেখ করেছেন যে, এই সংকট থেকে উত্তরণের প্রধান সমাধান হলো হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া। বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সংস্থাটি জানায়, চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় গত মার্চের শুরুতে আইইএ সদস্য দেশগুলোর জরুরি মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই তেলের মজুদ এখন দ্রুত কমে আসছে বলে ফাতিহ বিরোল সতর্কবার্তা দেন।

বাজারের এই অস্থির পরিস্থিতিতে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজন হলে আবারও সদস্য দেশগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে তেল মজুদ ছাড়ার উদ্যোগ নেওয়া হতে পারে বলে তিনি আশ্বস্ত করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ