ঢাকা নিউজ

জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত

জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড আরবান ফোরামের (ডব্লিউইউএফ) ১৩তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল রওনা হয়েছে। বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিংকআপ’ জাতিসংঘের এ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পায় এবং শনিবার সন্ধ্যা ৭টায় প্রতিনিধিদলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজারবাইজানের উদ্দেশ্যে যাত্রা করে। ১৭ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ছয় দিনব্যাপী সম্মেলনে প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ। দলের অন্য সদস্যরা হলেন— আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান এবং মারুফ বিল্লাহ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৭১টি দেশের নীতিনির্ধারক, সরকারপ্রধান, মন্ত্রী ও মেয়ররা এবারের ফোরামে অংশ নিচ্ছেন। সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপ তাদের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ এবং মূল প্রকল্প ‘ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’ উপস্থাপন করবে। চলচ্চিত্র ও প্রকল্পটি জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ‘ইউএন-হেবিটেট’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত চলচ্চিত্রে মূলত দেখানো হয়েছে কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। ইউএন-হেবিটেটের এই নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের ‘স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৩ কোটি টন জৈব বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাপনার আওতায় আনা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগটি মূলত যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল নগর ও জনপদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

জাতিসংঘের আমন্ত্রণে আজারবাইজানে বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ