বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হরমুজে মার্কিন নৌ-অবরোধ শতভাগ কার্যকর এবং কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের অবরোধ ১০০ শতাংশ কার্যকর হওয়ায় কেউ এটি অতিক্রম করতে পারেনি। বিষয়টিকে তিনি অনেকটা লোহার দেয়ালের মতো বলে উল্লেখ করেন। হরমুজে ইরানের সম্ভাব্য টোল আরোপের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক জলসীমায় টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি হরমুজকে মুক্ত রাখার পক্ষে মত দিয়ে বলেন, এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো টোল থাকা উচিত নয়। এর আগে ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছিল, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ২৪টি জাহাজ চলাচল করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। এরপর থেকেই এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন