ঢাকা নিউজ

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক বিস্ফোরণের শঙ্কায় ৪০ হাজার মানুষকে সরানোর নির্দেশ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ভয়াবহ রাসায়নিক দুর্ঘটনার শঙ্কায় প্রায় ৪০ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, একটি রাসায়নিক ট্যাংক ফেটে যেতে পারে অথবা সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।

সমস্যার সূত্রপাত হয় বৃহস্পতিবার গার্ডেন গ্রোভ শহরের জিকেএন অ্যারোস্পেসের একটি কারখানায়। সেখানে রেজিন ও প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত ‘মিথাইল মেথাক্রাইলেট’ নামের অত্যন্ত দাহ্য রাসায়নিকভর্তি একটি সংরক্ষণ ট্যাংক থেকে গ্যাস বের হতে শুরু করে। প্রথমে বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা দল বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েও পরে তা তুলে নেয়। কিন্তু পরবর্তীতে ট্যাংকের একটি ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং পুরোপুরি ঝুঁকি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলে জানায় গার্ডেন গ্রোভ কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার নতুন করে ছয়টি শহরের বাসিন্দাদের জন্য এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ জারি করা হয়। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির বিভাগীয় প্রধান ক্রেইগ কোভি সংবাদ সম্মেলনে জানান, তারা এখন সরাসরি সংকটের মধ্যে থাকা একটি ট্যাংকের মুখোমুখি হয়েছেন।

কর্মকর্তাদের মতে এখন মূলত দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ট্যাংকটি ফেটে গিয়ে প্রায় ৬ থেকে ৭ হাজার গ্যালন বিপজ্জনক রাসায়নিক আশপাশে ছড়িয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, ট্যাংকে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে, যা পাশের অন্যান্য জ্বালানি ও রাসায়নিক ট্যাংকেও আগুন বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করবে।

গার্ডেন গ্রোভ পুলিশের প্রধান আমির এল-ফারা জানান, যাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের প্রায় ১৫ শতাংশ এখনও এলাকা ছাড়তে রাজি হননি। তবে দুর্গতদের জন্য ইতোমধ্যে অন্তত দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফায়ার বিভাগের কর্মকর্তা কোভি সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

জরুরি পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকর্মীরা চারপাশে বালুর বাঁধ তৈরি করেছেন, যাতে ট্যাংকটি বিস্ফোরণের বদলে ফেটে গেলেও রাসায়নিকের ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা যায়। ক্রেইগ কোভির মতে, অদ্ভুত শোনালেও এই পরিস্থিতিতে ট্যাংক ফেটে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো সম্ভাব্য ফল।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক বিস্ফোরণের শঙ্কায় ৪০ হাজার মানুষকে সরানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ