তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হতে যাওয়া চুক্তিকে যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করছে বলে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে। তবে এই পরিস্থিতিতে ইরানও পাল্টা শর্ত জুড়ে দিয়েছে।
রোববার এক প্রতিবেদনে তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্ত করে তাদের অবস্থান পরিবর্তন করেছে। অন্যদিকে ইরানও তাদের ফ্রোজেন বা জব্দকৃত সম্পদের দিকে বিশেষ জোর দিয়েছে।
একটি সূত্র তাসনিমকে জানিয়েছে, ইরান প্রথম ধাপেই তাদের জব্দকৃত সম্পদের একটি নির্দিষ্ট অংশ ফেরত চায়। পরবর্তীতে সব জব্দকৃত সম্পদ ধাপে ধাপে ও নিশ্চিতভাবে ফেরত দেওয়ার একটি পরিষ্কার ও নির্ভরযোগ্য ব্যবস্থা ছাড়া তারা কোনো চুক্তি করবে না।
বিষয়টি ইতিমধ্যে পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং আলোচনায় যুক্ত কিছু আঞ্চলিক দেশকে জানানো হয়েছে। তা সত্ত্বেও এখন যুক্তরাষ্ট্র আবার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করছে, তবে ইরান স্পষ্ট জানিয়েছে যে তারা তাদের ‘লাল সীমা’ বা রেড লাইন থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না।
সূত্রটির মতে, এই বিষয়টি নিয়ে তৈরি হওয়া মতবিরোধই এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি না হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা দিয়েছে।
অতীতে চুক্তি আলোচনা চলার সময়ে যুক্তরাষ্ট্রের হামলার ইতিহাস থাকায় ইরান এবার বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তারা কোনো কাগজে-কলমের আশ্বাস বা অস্পষ্ট প্রতিশ্রুতির ওপর ভরসা না করে, নিশ্চিত ও বাস্তবভাবে সম্পদ মুক্তির শতভাগ নিশ্চয়তা চায়।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন