যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হলেও, চুক্তির মাঝে আমেরিকা কোনো আগ্রাসন চালালে এর জবাব আগের চেয়ে অনেক কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দুদেশের মাঝে প্রাথমিক সমঝোতা স্মারক ঘোষণার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনার জন্য ট্রিগারে হাত রেখেই তেহরান প্রস্তুতি নিচ্ছে।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধমুখী অবস্থান ও অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। তাসনিমকে দেওয়া এক সামরিক সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র আবারও ভুল হিসাব করে কোনো অপরাধমূলক পদক্ষেপ নিলে তারা ‘ইরানের তৃতীয় ধাপের মোকাবিলার’ মুখে পড়বে, যা কৌশল ও ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে আগের দুই যুদ্ধের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।
এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণার পর তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন