ঢাকা নিউজ

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ হাজার পরিবারের মাঝে সহায়তা প্রদান

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জয়পুরহাটে এক হাজার দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে শহরের আরামনগর এলাকার আব্বাস আলী খান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন এবং শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাইদুর রহমান।

সহায়তা বিতরণকালে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে। বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

অনুষ্ঠানে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ১ হাজার দুস্থ মানুষের মাঝে ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে প্রকৃত দুস্থদের মাঝেই এই সহায়তা বিতরণ করা হয়েছে বলে সংসদ সদস্য উল্লেখ করেন।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগ ও সংসদ সদস্যের মানবিক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১ হাজার পরিবারের মাঝে সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জয়পুরহাটে এক হাজার দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে শহরের আরামনগর এলাকার আব্বাস আলী খান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন এবং শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাইদুর রহমান।

সহায়তা বিতরণকালে সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে। বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

অনুষ্ঠানে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ১ হাজার দুস্থ মানুষের মাঝে ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে প্রকৃত দুস্থদের মাঝেই এই সহায়তা বিতরণ করা হয়েছে বলে সংসদ সদস্য উল্লেখ করেন।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগ ও সংসদ সদস্যের মানবিক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ