আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রাজশাহীর র্যাব-৫। রাজশাহী মহানগরসহ দায়িত্বপূর্ণ পাঁচ জেলা— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে ইতিমধ্যেই টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর সিটিহাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক খন্দকার মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যাতে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে না পড়েন, সে লক্ষ্যে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।
র্যাব-৫ অধিনায়ক আরও জানান, সিটি হাটসহ দায়িত্বপূর্ণ এলাকার পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে। বর্তমান তাপপ্রবাহ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি হাটে আগতদের জন্য র্যাব-৫-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে এবং পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে র্যাবের বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। কোনো ধরনের গুজব শনাক্ত হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় র্যাব-৫ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে উল্লেখ করে অধিনায়ক যেকোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র্যাব ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন। ব্রিফিংয়ের সময় র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন