ঢাকা নিউজ

‎নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি ‎ ‎

ছবি : সংগৃহিত

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানি ইউনিয়নের বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের আয়োজনে তাঁর নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পনেরো শত অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁরা আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দলের জন্য তাঁরা সবসময় নিবেদিত হয়ে থাকবেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২৭ মে ২০২৬

‎নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি ‎ ‎

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার ৫ নং ছয়ানি ইউনিয়নের বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের আয়োজনে তাঁর নিজ বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পনেরো শত অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁরা আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দলের জন্য তাঁরা সবসময় নিবেদিত হয়ে থাকবেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ