নাটোরে সিংড়ায় নিজ বাড়িতে বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম আলী (১৮) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম আলী নিলামপুর গ্রামের কৃষক সাইদুল ইসলামের ছেলে এবং সিংড়া পৌরসভার টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম আলী সকালে তার বাবার সঙ্গে বৈদ্যুতিক তার সরানোর কাজ করতে যান। বাড়ির ভেতর থেকে বৈদ্যুতিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মনে করে অসাবধানতাবশত একটি তারে হাত দিলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। বাবার সামনে ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন