ঢাকা নিউজ

অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: স্পিকার হাফিজ উদ্দিন

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, অসময়ে যদি ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করত, তবে বাংলাদেশ আজ অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত হতো। এর ফলে দেশবাসীর বর্তমান সমস্যাসমূহের অনেকটাই তিনি সমাধান করতে সক্ষম হতেন।

শনিবার (৩০ মে) চারদিনের ভোলা সফরের শেষ দিন সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিয়ার দূরদর্শী নেতৃত্ব ও তারেক রহমানের অনুপ্রেরণা স্পিকার বলেন, "আজকের এই দিনে শহীদ জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শহীদ জিয়া আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহ বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।"

তিনি আশা প্রকাশ করে বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে উন্নতির পথে পরিচালিত করতে সক্ষম হবেন।

আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের ভাবমূর্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক যোগাযোগ তুলে ধরে স্পিকার আরও বলেন, আজকে তিনি নেই কিন্তু তাঁর জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালনা করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত দক্ষতা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধভাবে তাঁকে 'আল কুদস কমিটি'র সদস্য নির্বাচিত করেছিলেন। মুসলিম বিশ্বের মধ্যকার বিবাদ মধ্যস্থতা করার জন্য জিয়াউর রহমানকে বিশ্বনেতারা বেছে নিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। এছাড়া জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন অর্জন নিয়েও স্মৃতিচারণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান বিগত ১৬ বছরের দুঃসময় এবং অত্যাচার-নির্যাতনের কথা স্মরণ করে স্পিকার বলেন, তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অত্যাচার সহ্য করেও দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।

সাংবাদিকদের সাথে এই আলাপকালে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬

অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ